আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে বক্সীবাজারের বিশেষ আদালতে খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খান শুনানি শুরু করেন।
শুনানি শুরুর মিনিট দশেক আগে আদালতে পৌছান খালেদা জিয়া। এ মামলায় খালেদা জিয়ার নামে যে চার্জ গঠন করা হয়েছে তা বিধিসম্মত হয়নি মর্মে শুনানি করেন রেজ্জাক খান।
আরো পড়ুন : খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
আগের দিন মঙ্গলবার রাষ্ট্রপক্ষের শুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল তার যুক্তিতর্কে খালেদার জিয়ার যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেন।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
মামলায় খালেদা জিয়াসহ আসামি মোট ছয়জন। আসামিদের মধ্যে ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক।
বাকিরা জামিনে আছেন। বর্তমানে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে বিচারিক এ মামলার কার্যক্রম চলছে।



No comments:
Post a Comment