মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, শুক্রবার বাদ আসর লালদিঘি ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে।
শুক্রবার ভোরে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মহিউদ্দিন চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন।
তার মৃত্যুর খবর শুনে শোকের ছায়া নামে চট্টগ্রামে। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ তার বাসার সামনে ভিড় করেন।
প্রিয় নেতাকে হারিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এর আগে মহিউদ্দিন চৌধুরী সুস্থ হওয়ার পর গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে ঘরে ফেরেন।
ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে মঙ্গলবার ভোর ৫টার দিকে অ্যাম্বুলেন্সে করে সড়কপথে তাকে চট্টগ্রামে নেয়া হয়।
গত ১১ নভেম্বর রাতে তিনি হার্টের সমস্যা ও কিডনিজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে চট্টগামের ম্যাক্স হাসাপাতালে ভর্তি হন। পরের দিন উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে এনে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
গত ১৬ নভেম্বর অসুস্থ মহিউদ্দিনকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে এনজিওগ্রাম সম্পন্নের পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন।
প্রায় ১০ দিন পর গত ২৬ নভেম্বর তিনি দেশে ফিরে পুনরায় স্কয়ার হাসাপাতালে ভর্তি হন।
সিঙ্গাপুরের গ্ল্যানিগ্লেস হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ মোতাবেক কিডনি ডায়ালাইসিস করা হয়। এরপর তিনি সুস্থ হয়ে উঠলে গত মঙ্গলবার নিজ জন্মস্থান চট্টগ্রাম ফিরে আসেন।



No comments:
Post a Comment