Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। ঘন কুয়াশার কারণে আজ বুধবার ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এদিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটেও ফেরি চলাচল একই কারণে বন্ধ রাখা হয়েছে। ঘন কুয়াশার কারণে মাঝ পদ্মায় ১০টি ফেরি লৌহজং টার্নিং পয়েন্ট থেকে হাজরা পয়েন্ট পর্যন্ত নোঙর করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নৌরুটে সব ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে  চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ঘাট এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। পারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বা‌ণিজ্য) ম‌হিউদ্দিন রাসেল জানান, যাত্রী ও যানবাহন নিয়ে পারাপারের সময় গতকাল

 মঙ্গলবার রাতে ঘন কুয়াশায় নৌপথ দেখতে না পাওয়ার কারণে সাময়িক বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল। কুয়াশা কেটে গেলে পুনরায় স্বাভাবিক হবে ফেরি চলাচল।  

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib