Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

রংপুরে ১৯৩টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রে নতুন প্রযুক্তির ইভিএমের মাধ্যেমে ভোট গ্রহণ করা হয়েছে। এতে ৬০.৮১% ভোট পড়েছে।

রংপুরের ১৪১ নম্বর বেগম রোকেয়া কলেজ কেন্দ্রের ইভিএমের তদারকিতে থাকা ইসির সচিবালয়ের আইসিটি শাখার মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন এ তথ্য জানান।

এ কর্মকর্তা জানান, এ কেন্দ্রের ২০৫৯ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৫২ জন। এরমধ্যে লাঙ্গল ৬৭৪, নৌকা ৩৩৪, ধানের শীষ ১১৭, মই ২১, হাতপাখা ৬১, আম ৯ ও হাতি ১১ ভোট পেয়েছে।

রংপুর সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৩৫৬ ও মহিলা ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। 

১৯৩টি কেন্দ্রের মাধ্যমে এই সিটির ভোট গ্রহণ করা হয়েছে। ৬৫ থেকে ৭০ ভাগ ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন ইসি।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib