তাঁর সঙ্গে আরো গেয়েছেন ইমরান, আনিকা ও মাসুম। নতুন করে সংগীতায়োজন করেছেন সন্ধি। এর মধ্যে চন্দন রায় চৌধুরী একটি ভিডিও নির্মাণ করেছেন।
আর তাতে মডেল হয়েছেন বেশ কয়েকজন মডেল-অভিনেতা—মিশু সাব্বির, তাসনুভা তিশা, মাজনুন মিজান, তামিম মৃধা, সানজানা রিয়া, সাঞ্জু জন ও শিপন মিত্র। অতিথি মডেল হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
ন্যানসি বলেন, ‘দেশের গান গাইতে পারলে মনটা ভরে যায়। দেশের গানে পারিশ্রমিক নেই না। দেশের প্রতি ভালোবাসা থেকেই এই ধরনের গান করি। এটা শিল্পী হিসেবে দায়িত্ব ও কর্তব্য।
ডি এল রায়ের গানটি আমার খুবই প্রিয়। নতুন করে গাইতে পেরে ভালো লাগছে। ’
গতকাল থেকে প্রাণ ফ্রুটোর ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে গানটি।



No comments:
Post a Comment